About Us

Muslim Media Club-এ স্বাগতম

shape

Muslim Media Club একটি বিশ্বস্ত ইসলামী মিডিয়া প্ল্যাটফর্ম যা মুসলিমদের তথ্য, জ্ঞান, সংবাদ ও হালাল পণ্যের সহজলভ্যতার জন্য কাজ করে। MMC Voice24 ইসলামী সংবাদ ও অডিও কনটেন্ট পরিবেশন করে, এবং MMC Bazar হালাল ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সরবরাহের একটি নির্ভরযোগ্য অনলাইন মার্কেটপ্লেস। আমরা চাই, ইসলামি মূল্যবোধের আলোকে আধুনিক দুনিয়ায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে।

আমাদের লক্ষ্য

ইসলামি সংবাদ, শিক্ষামূলক কনটেন্ট ও হালাল পণ্যের সহজপ্রাপ্তির মাধ্যমে বিশ্বব্যাপী মুসলিম কমিউনিটির জন্য একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা।

আমাদের ভিশন

"Better Tomorrow for Muslims" - মুসলিম উম্মাহর জন্য একটি উন্নত, সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ আগামী তৈরি করা, যেখানে ইসলামি জীবনধারা সহজ, সুস্থ ও প্রযুক্তিনির্ভর হবে।

About

গঠনতন্ত্র

shape

বিসমিল্লাহির রহমানির রহিম = গঠনতন্ত্র = সংগঠনের নাম ঃ মুসলিম মিডিয়া ক্লাব M.M.C ধারা-১. লক্ষ্য ও উদ্দেশ্য ঃ এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জগতের সব মানুষকে কল্যাণের পথে আহবান করা। মিডিয়ায় কল্যাণকর উন্নত ধারা সৃষ্টি করে পেশাগত সফলতার শিখরে পৌঁছানো। পেশাগত দায়ীত্ব পালনের ক্ষেত্রে মুসলিমদের (আল্লাহর নিকট আত্নসমর্পণকারী) দুনিয়া এবং আখিরাতের পথে চলায় দ্বুদ্ধ করা। লেখনীর মাধ্যমে মন্দ কাজের প্রতিবাদ বা নিরুৎসাহিত করা, কল্যাণকর কাজে প্রশংসা বা উৎসাহিত করা এবং মত বিনিময়ের মাধ্যমে উন্নয়ন সচেতনতা বৃদ্ধি করা। মেধা, সততা, নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্বশীলতায় দৃঢ় মনোবল নিয়ে নিজের, পরিবারের ও সমাজের উন্নয়ন এবং রাষ্ট্রকে কল্যাণকর রাষ্ট্রে রূপায়নে ইচ্ছে শক্তি শানিত করা।

ধারা-২. নামকরণের তাৎপর্য ঃ (ক) “মুসলিম” এই আরবী শব্দের অর্থ আত্মসমর্পণকারী। ঈমান আনার মাধ্যমে মানুষকে তার নিজের সকল সত্ত্বা মহান আল্লাহ তা’য়ালার নিকট সমর্পণ করে মুসলিমের মর্যাদাবান হতে হয়। আল্লাহ তা’য়ালা তাঁর পছন্দের মানুষের নাম রেখেছেন মুসলিম। মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধানে সুরা কারাহ-১২৮, ১৩১, ১৩২, ২২১, আল ইমরান- ৫২, ৬৪, ৮০, ১০২, আন-নিসা-৯২, আল-মায়িদাহ-৪৪, আস-সফাফত-১১১ এবং আয-যারিয়াতের ৩৬নং আয়াতের মাধ্যমে মুসলিম নাম প্রকাশ করেছেন। তিনি শুধু মুসলিম নাম রেখেই শেষ করেন নাই- মুসলিম অবস্থায় ছাড়া মরতে নিষেধ করেছেন। এই সংগঠন আল্লাহ তা’য়ালার দেয়া পছন্দের মুসলিম নামের তাৎপর্য বহন করে।

(খ) ইংরেজী মিডিয়া শব্দের অর্থ মাধ্যম। কোনো কিছু জানার প্রচলিত মাধ্যম হচ্ছে স্যোশাল, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া। এসব মাধ্যম ব্যবহার করে আমরা তথ্য আদান প্রদান করি। আমাদের মাঝে মুদ্রিত যে কুরআন মাজিদ আছে তাও মাধ্যমের সাহায্যে এসেছে। আল্লাহ তায়ালা এই বিধান মালাইকা বা ফেরেশতার মাধ্যমে রাসুল (সাঃ) এর কাছে এবং রাসলু (সাঃ) আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই সংগঠনে ব্যবহৃত মিডিয়া‘র তাৎপর্য হচ্ছে- আল্লাহ তা’য়ালা প্রদত্ত বিধান অনুযায়ী চলা এবং তা প্রচার করা।

(গ) ক্লাব হচ্ছে মানুষের ঐক্যবদ্ধ অবস্থা। আল্লাহ তা’য়ালা মুসলিমদের বিচ্ছিন্ন অবস্থা নিষেধ করেছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার আদেশ করেছেন। এই সংগঠন আমাদের ঐক্যবদ্ধ হয়ে চলার তাৎপর্য বহন করে। 

ধারা-৩. সংগঠন সদস্যদের চার মৌলিক কর্মনীতি ঃ 

  (ক)  মিথ্যা সংবাদ প্রচার না করা।

  (খ)  সত্য সংবাদ প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রচার না  করা।

  (গ)  যে সংবাদে মানুষের কল্যাণ নাই তা প্রচার না  করা।

  (ঘ)  সামাজিক অবক্ষয় রোধ, সেবা এবং সার্বজনীন  উন্নয়ন চিন্তা মাথায় রেখে এই সংগঠন কর্তৃক গৃহীত সকল কর্মকান্ডে অংশ গ্রহণ করা।

ধারা-৪. সদস্যদের একক ও দলগতভাবে করণীয় 

অন্যান্য কাজ সমুহ ঃ


(ক) নিজ এলাকায় রাষ্ট্রের গৃহীত উন্নয়নমুলক কর্মকাণ্ড প্রচার করে জনগনকে সচেতন করা, যাতে ঐসব কাজ সঠিক নিয়মে সম্পন্ন হয়। কাজের অগ্রগতি প্রচার করা। সঠিক নিয়মে কাজ সম্পন্ন না হলে তা রিপোর্ট আকারে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা এবং প্রচার করা। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত পৌঁছনো।

(খ) মিডিয়া কর্মীদের অধিকার, পেশাদারিত্ব ও সাংবাদিকতার মান উন্নয়নে দেশের সকল সাংবাদিক  সংগঠন এবং প্রেসক্লাবের সাথে মত বিনিময় করা।

(গ) এই সংগঠন গৃহীত Development Awarness Programe (DAP) বা উন্নয়ন সচেতন কার্যক্রম“ বাস্তবায়নে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী অন্যান্য প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তিদের সাথে মত বিনিময় এবং তাদের উন্নয়ন বা সেবা কর্ম প্রচার করা।

(ঘ) জনদুর্ভোগ এবং সামাজিক অবক্ষয় জনিত বিষয় প্রচার করা এবং তা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা।

(ঙ) মসজিদের ইমামদের দ্বীনের কাজের পাশাপাশি মসজিদ ভিত্তিক সামাজিক কাজে উদ্বুদ্ধ করা।  

(চ) নিজেকে এবং অন্যদেরকে মাদক ও অশ্লীলতার সংস্কৃতি থেকে মুক্ত রাখা।

(ছ) নিজের এবং এলাকার পতিত জমি ও জলাশয় আবাদের উদ্যোগ গ্রহণ করা।

(জ) সামাজিক ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে সদস্যদের পারস্পারিক সহযোগিতা করা। 

(ঝ) সংগঠনের নীতিমালা অনুসরণ করে কর্মরত মিডিয়ায় বিশেষ করে স্যোশাল মিডিয়ায় সক্রিয় থাকা। 

(ঞ) সকল স্তরের কমিটির সাপ্তাহিক বা মাসিক মিটিং করা এবং কাজের মুল্যায়ন রিপোর্ট সংরক্ষণ করা ও জাতীয় পরিষদকে অবহিত করা। 


ধারা-৫. পরিচালনা পদ্ধতি ঃ 


(ক) ওয়ার্ড কমিটি ঃ ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডে একটি করে ওয়ার্ড কমিটি করা। এই কমিটির সদস্যরা জাতীয় পরিষদের প্রাথমিক সদস্য বলে গণ্য হবেন।

(খ) ইউনিয়ন কমিটি ঃ ইউনিয়নের ওয়ার্ড কমিটি সমূহের সভাপতিগণ পদাধিকারবলে ইউনিয়ন কমিটির সদস্য হবেন এবং ইউনিয়ন কমিটি গঠন করবেন।

 (গ) পৌর কমিটি ঃ পৌরসভার ওয়ার্ড কমিটি সমূহের সভাপতিগণ পদাধিকারবলে পৌর কমিটির সদস্য হবেন এবং পৌর কমিটি গঠন করবেন।

(ঘ) উপজেলা কমিটি ঃ ইউনিয়ন এবং পৌর কমিটির সভাপতিগণ পদাধিকারবলে উপজেলা কমিটির সদস্য হবেন এবং উপজেলা কমিটি গঠন করবেন। উপজেলা কমিটি জাতীয় পরিষদের নির্দেশনা মোতাবেক ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড কমিটি পুনর্গঠন করতে পারবে। জাতীয় পরিষদ গঠন না হওয়া পর্যন্ত উপজেলা কমিটি সভা করে এই সিদ্ধান্ত নিতে পারবে।

(ঙ) জেলা কমিটি ঃ উপজেলা কমিটি সমূহের সভাপতি গণ পদাধিকারবলে জেলা কমিটির সদস্য হবেন এবং জেলা কমিটি গঠন করবেন। জেলা কমিটি জাতীয় পরিষদের নির্দেশনা মোতাবেক উপজেলা কমিটি পুনর্গঠন করতে পারবে। জাতীয় পরিষদ গঠন না হওয়া পর্যন্ত জেলা কমিটি সভা করে এই সিদ্ধান্ত নিতে পারবে।

(চ) বিভাগীয় কমিটি ঃ জেলা  কমিটি  সমূহের সভাপতিগণ পদাধিকারবলে বিভাগীয় কমিটির সদস্য হবেন এবং বিভাগীয় কমিটি গঠন করবেন। বিভাগীয় কমিটি জাতীয় পরিষদের নির্দেশনা মোতাবেক জেলা কমিটি পুনর্গঠন করতে পারবে। জাতীয় পরিষদ গঠন না হওয়া পর্যন্ত বিভাগীয় কমিটি সভা করে এই সিদ্ধান্ত নিতে পারবে।

(ছ) জাতীয় পরিষদ ঃ বিভাগীয় কমিটি সমূহের সভাপতিগণ পদাধিকারবলে জাতীয় পরিষদের নির্বাহী কমিটির সদস্য হবেন এবং সাধারন সদস্যদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করে জাতীয় পরিষদের নির্বাহী কমিটি গঠন করবেন। দেশের সকল ওয়ার্ড সদস্য জাতীয় পরিষদের সাধারন সদস্য বলে গণ্য হবেন। যে কোন বিষয়ে জাতীয় পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।

(জ) প্রত্যেক কমিটিতে ১ জন সভাপতি, ১ বা একাধিক সহ সভাপতি, ১ জন সাধারন সম্পাদক, ১ জন যুগ্ম সাধারন সম্পাদক, ১ জন অর্থ সম্পাদক, ১ জন সাংগঠনিক এবং অন্যরা সদস্য থাকবেন। সাধারণ সদস্য সংখ্যার কোনো সীমারেখা নাই। প্রত্যেক কমিটির নির্বাহী সদস্য পরিস্থিতি মোতাবেক বৃদ্ধি করা যাবে। 

(ঝ) পদাধিকারবলে  আগত  সদস্যসহ  প্রত্যেক  কমিটিতে কমপক্ষে ৭ জন সদস্য থাকতে হবে।


ধারা-৬. নির্বাচন পদ্ধতি ঃ 


জাতীয় পরিষদের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী দেশের সকল পর্যায়ের কমিটির নির্বাচন/নবায়ন সম্পন্ন করা হবে।


ধারা-৭. সদস্য হওয়ার যোগ্যতা ঃ


(ক) সক্রিয় সদস্য ঃ এই সংগঠনের মৌলিক নীতির সাথে একমত পোষনকারী প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন পোর্টাল এবং স্যোসাল মিডিয়ায় সক্রিয় ব্যক্তিগণ এই সংগঠনের সদস্য হতে পারবেন। তাদেরকে সংগঠনের সদস্য পরিচয় পত্র প্রদান করা হবে। আগ্রহী সদস্যগণ ‘উন্নয়ন ভয়েজ টুয়েন্টি ফোর’ এর পরিচয় পত্র গ্রহণ করে কাজ করতে পারবেন। 

(খ) সমর্থক সদস্য ঃ এই সংগঠনের মৌলিক নীতির প্রতি সমর্থনকারী যে কোনো সুস্থ মস্তিস্কের ব্যক্তি এই সংগঠনের সমর্থক সদস্য বলে গন্য হবেন।

(গ) উপদেষ্টা সদস্য ঃ সমর্থক সদস্যদের মধ্য থেকে গুণী ব্যক্তিগন এই সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য হতে পারবেন। তাঁদের থেকে প্রয়োজনীয় বুদ্ধি, পরামর্শ এবং মতামত গ্রহণ করা হবে।

(ঘ)  অদৃশ্য সদস্য ঃ যারা এই সংগঠনের কার্যক্রম সমর্থন করেন অথচ নিজেদেরকে দৃশ্যমান করতে চান না তারা অদৃশ্য সদস্য বলে গন্য হবেন।

(ঙ) অন্যান্য ধারায় যাই থাকুক না কেন কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ন ব্যক্তি বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক এই সংগঠনের   সভাপতি/সাধারণ সম্পাদক বা গুরুত্বপূর্ন কোনো পদে থাকতে পারবেন না।


ধারা-৮. নিজস্ব মুখপত্র ঃ


(ক) মুসলিম ভয়েস টুয়েন্টি ফোরmuslim oice24 ঃ এটি হচ্ছে ‘মুসলিম মিডিয়া ক্লাব’ এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ও (প্রস্তাবিত) অন লাইন পত্রিকা। এছাড়া দৈনিক উৎসবচিত্র এবং সাপ্তাহিক আল-হেলাল এই সংগঠনের মুখপাত্র হিসেবে কাজ করবে।


ধারা-৯. ব্যবসা ঃ


নিজ নিজ ব্যবসায় পারস্পারিক সহযোগিতা এবং নতুন ব্যবসা সৃষ্টির মাধ্যমে মানুষের চাহিদা অনুযায়ী ভালো মানের বিভিন্ন পণ্য বাজারজাত করে সংশ্লিষ্ট সদস্যদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর চেষ্টা করা হবে।

(খ) মডার্ণ এগ্রিকালচার ঃ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং উৎপাদনের মাধ্যমে উপার্জন বৃদ্ধি করা।

(গ) স্কীল ডেভেলপমেন্ট ট্রেনিং এন্ড কনসালটিং সেন্টার Skill Development Traning & Consulting Center (SDTCC) কর্মক্ষেত্রে মানুষের দক্ষতা ও উপার্জন বৃদ্ধি, বেকারত্ব দুর করা এবং সমৃদ্ধিশালী দেশ গঠনের লক্ষ্যে   প্রকল্প সমূহ (প্রস্তাবিত) ঃ 

(১) ইতিবাচক উন্নত সাংবাদিকতার উপর প্রশিক্ষণ দিয়ে পেশাদারিত্বে উন্নয়ন ঘটানো।

(২) কর্ম সংস্থানের জন্য বিদেশগামীদের সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ করে গড়ে তোলা।

(৩) দেশের অভ্যন্তরে গার্মেন্টস কর্মী, রাজ মিস্ত্রী, কাঠ মিস্ত্রী, ইলেকট্রিক মিস্ত্রী, রং মিস্ত্রীসহ বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দুর করা।

(৪) প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয়া।

(৫) হজ্জ যাত্রীদের সঠিকভাবে হজের আনুষ্ঠানিকতা শেখানো।

(৬) ছালাত বা নামাজের প্রশিক্ষণ দেয়া।   

(৭) স্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।

আমরা কী করি

shape
About
  • ইসলামী সংবাদ ও আপডেট: সদস্যদের জন্য নির্ভরযোগ্য খবর এবং আপডেট সরবরাহ করা MMC Voice24.com এর মাধ্যমে।
  • শিক্ষামূলক কনটেন্ট ও সচেতনতা: ইসলাম সম্পর্কিত নিবন্ধ, পডকাস্ট, ভিডিও ইত্যাদির মাধ্যমে সদস্যদের জ্ঞান বৃদ্ধি।
  • কমিউনিটি এনগেজমেন্ট ও ইভেন্ট: অনলাইন ও অফলাইন ওয়েবিনার, আলোচনা ও ইভেন্ট আয়োজন।
  • MMC বাজার – হালাল মার্কেটপ্লেস: সদস্যদের জন্য নির্ভরযোগ্য হালাল ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের অনলাইন মার্কেটপ্লেস
  • যুবক ও সদস্য ক্ষমতায়ন: যুবক সদস্যদের জন্য দক্ষতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবী কাজ ও নেতৃত্বের সুযোগ প্রদান।
  • সহায়তা ও পরামর্শ সেবা: ইসলামিক জীবনধারা, শিক্ষা ও মিডিয়া প্রজেক্ট সম্পর্কিত গাইডলাইন ও সমর্থন প্রদান।

Organogram of MMC

shape
organogram

Muslim Media Club একটি বিশ্বস্ত ইসলামী মিডিয়া প্ল্যাটফর্ম যা মুসলিমদের তথ্য, জ্ঞান, সংবাদ ও হালাল পণ্যের সহজলভ্যতার জন্য কাজ করে। MMC Voice24 ইসলামী সংবাদ ও অডিও কনটেন্ট পরিবেশন করে, এবং MMC Bazar হালাল ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সরবরাহের একটি নির্ভরযোগ্য অনলাইন মার্কেটপ্লেস। আমরা চাই, ইসলামি মূল্যবোধের আলোকে আধুনিক দুনিয়ায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে।

আমাদের লক্ষ্য

ইসলামি সংবাদ, শিক্ষামূলক কনটেন্ট ও হালাল পণ্যের সহজপ্রাপ্তির মাধ্যমে বিশ্বব্যাপী মুসলিম কমিউনিটির জন্য একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা।

আমাদের ভিশন

"Better Tomorrow for Muslims" - মুসলিম উম্মাহর জন্য একটি উন্নত, সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ আগামী তৈরি করা, যেখানে ইসলামি জীবনধারা সহজ, সুস্থ ও প্রযুক্তিনির্ভর হবে।